বেনাপোলে বিজিবির অভিযানে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে  ৩,২২,২৬২ টাকার ভারতীয়  শাড়ী, কম্বল, শাল চাদর, মোবাইল খাদ্য সামগ্রী, চকলেট, ঔষধ, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যান্ত এসব পণ্য সামগ্রী উদ্ধার হলেও কোন চোরাচালানি আটক হয়নি।

স্থানীয় একটি সুত্র জানায় এসব পণ্য কোন চোরাচালানের মাধ্যেমে আসে না। এসব পণ্য ভারত থেকে সরাসরি পাসপোর্ট যাত্রীরা নিয়ে আসে । এরপর বিজিবি পাসপোর্ট এর আসা যাওয়ার তালিকা দেখে ল্যাগেজ সুবিধার বহির্ভুত পণ্যগুলো আটক দেখায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, বেনাপোল আইসি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩,২২,২৬২ টাকার পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *