বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় নেশা জাতিয় সিরাপ উদ্ধার

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের সীমান্ত থেকে ১২০ বোতল এসকফ ও ২৬৭ বোতল ইউনসিরেক্স সিরাপ জব্দ হয়েছে। শনিবার গভীর রাত্রে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে বিজিবি এসব নেশাজাতিয় সিরাপ উদ্ধার করে। তবে কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

খুলনা ব্যাটালিয়ন ২১  বিজিবি  এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের েেত্র সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়  পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ২৬৭ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ জব্দ করে।

তিনি আরো বলেন বিজিবির উপস্থিতী বুঝতে পেরে মাদককারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *