বেনাপোলে বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর)প্রতিনিধি: সারাদেশে ন্যায় যশোরের বেনাপোলে নানা আয়োজনে  বেগম রোকেয়া দিবস ২০২৫ উপল্েয বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌরসভার আয়োজনে   বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে পৌরসভা থেকে এ  বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি টি বেনাপোল  বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

রোকেয়া দিবসে  র‌্যালিতে উপস্থিত ছিলেন ,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বেনাপোল পৌরসভার প্রশাসক ফজলে ওয়াহিদ,এছাড়া বেনাপোল পৌরসভার  সকল কর্মকর্তা ও পৌর এলাকার স্কুল এর ছাত্র ছাত্রীরা এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নারীর অধিকার আন্দোলন ও নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া। মুক্তচিন্তা, ধর্মনিরপে দৃষ্টিভঙ্গির জন্য বিরল ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশে স্মরণীয় হয়ে আছেন। ১৯০৯ সালে তিনি ভাগলপুরে ‘সাখাওয়াৎ মেমোরিয়াল গার্লস স্কুল’ নামে একটি স্কুল স্থাপন করেন। তার অকান্ত প্রচেষ্টায় ১৯১৭ সালে এই স্কুল ইংরেজি গার্লস স্কুলে এবং ১৯৩১ সালে উচ্চ ইংরেজি গার্লস স্কুলে রূপান্তরিত হয়। কিন্তু পারিবারিক কারণে রোকেয়া ভাগলপুর ছেড়ে কলকাতায় এসে বসবাস শুরু করেন।

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। আর মাত্র ৫২ বছর বয়সে ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। তার জন্ম ও মৃত্যুর দিনটি রোকেয়া দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।

বাঙালি মুসলমান সমাজে নারী স্বাধীনতার পে প্রথম প্রতিবাদী কণ্ঠস্বর বেগম রোকেয়া বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবজাগরণের সূচনায় প্রধান নেতৃত্বে ছিলেন। বাঙালি মুসলিম সমাজে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার এবং নারী স্বাধীনতার পে নিজের মতবাদ প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *