আ র বেনাপোল প্রতিনিধি:”এসো আলোকিত হই” প্রতিপাদ্য নিয়ে বেনাপোলে সৃজনশিখা নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও জুলাই জাগরন চিত্র অঙ্কন, আবৃত্তি উপস্থিত বক্তব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান।
শনিবার(২৩ আগষ্ট) সকাল ১১টার দিকে বেনাপোলের পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে সৃজনশিখার আয়োজনে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে সৃজনশিখার প্রতিষ্ঠাতা মো: নাজমুল হুসাইন জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সৃজনশিখার উপদেষ্ঠা নুরুজ্জামান লিটন।
জুলাই জাগরণ স্মৃতি স্মরণে “এসো আলোকিত হই” সৃজনশিখা’র এমন প্রতিপাদ্যে স্কুল-শিার্থীদের চিত্রাংকণ,কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তব্য উপস্থাপণ প্রতিযোগীতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল পৌর এলাকায় অবস্থিত কিন্ডারগার্ডেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিার্থীরা ছাড়াও পৌর এলাকার বাইরের শিা প্রতিষ্ঠানের শিার্থীরাও এই প্রতিযোগীতায় অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির আহবায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও এলাকার,লেখক,কবি,সাহিত্যিক, শিানুরাগী,সুশীলসমাজের বিশেষ ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিকিাগণ উৎসব মূখর এ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শুরুতে বেলুণ ও পায়রা উড়িয়ে প্রতিযোগী অনুষ্ঠানের শুভ উদ্বোধণ ঘোষনা করেন সংগঠনটির সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ।
উদ্বোধক ডা. কাজী নাজিব হাসান বলেন,”জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লবে শহীদদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই যেন বিস্মৃত না হয়, সেজন্য সমাজের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে”।
প্রধান অতিথি মো.নুরুজ্জামান লিটন বলেন,”জুলাই গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে থাকবে, তা গুরুত্বপূর্ণ। এই সময়ের বর্ণনা লিখে রাখা যেমন জরুরি, তেমনি শাসনব্যবস্থার ওপর নজরদারিও প্রয়োজন। সেখানে ভরসার জায়গা আজকের তরুণেরা। তবে,বিনোদন শিার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে,সন্ধ্যার পর কোন স্কুল শিার্থী যেন বাড়ির বাইরে না যায় সেদিকে কঠোর নজরদারীতে রাখার আহবান জানান অবিভাবকদেরকে”।
প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি’র সঞ্চালনায় ছিলেন সৃজনশিখার উপদেষ্টা মোহসিন হোসেন হৃদয়।