বেনাপোলে ১৭৫ বোতল নেশাজাতিয় এসকাফ সিরাপ উদ্ধার

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে চোরাইপথে আসা ১৭৫ বোতল নেশাজাতিয় এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার সময় ভারত থেকে পাচার হয়ে আসা সিরাপ এর চালানটি বেনাপোল পোর্ট থানার পুটখালী থেকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানিরা পালিয়ে যায়।

খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে পুটখালী সীমান্ত এলাকা থেকে ১৭৫ বোতল নেশাজাতিয় এসকাফ সিরাপ উদ্ধার হয়েছে। তবে কোন চোরাচালানি আটক হয়নি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে এসব চোরাকারবারি ব্যবসায়িরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি আরো জানান সীমান্তে মাদক সহ সকল অবৈধ কাজ কর্মের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *