বেনাপোলে ২টি বিদেশী পিস্তল গুলি ম্যাগজিন সহ একজন আটক

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলে টি পস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন সহ সাকিব হাসান (২১) নামে এক যুবক আটক হয়েছে। রোববার সকাল ৬ টার সময় সে তার নিজ বাড়িতে এসব অবৈধ ভারতীয় অস্ত্র সহ আটক হয়।

আটককৃত সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।

আটককৃত সাকিব হাসান এর  বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্ডে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ সকালে র‌্যাবের অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে তার নামে কোন মামলা বা কোন অস্ত্র বা ভারতীয় চোরাচালানি ব্যবসা ও করতে আমরা দেখি নাই।

যশোর র‌্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকিী  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় সব কিছুর প্রসেসেসিং চলছে আমরা পরে    প্রেস ব্রিফিং এর মাধ্যেমে বিস্তারিত জানাব।

বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, র‌্যাব সদস্যরা একজনকে ২ টি পিস্তল ৪ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ আটক করে থানায় নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *