বেনাপোলে ৪৩ কেজি গাজা সহ আটক -১

মো: আনিছুর রহমান, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১,৬০,৫০০ টাকার ৪৩ কেজি গাজা সহ  জাহাঙ্গীর আলম বাবু  নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১ টার সময় বিজিবির টহল দল ২ নং ঘিবা গ্রামের কাচা রাস্তা থেকে গাজা সহ ওই ব্যাক্তিকে আটক করে।

আটককৃত জাহাঙ্গীর আলম বাবু (২৯) বেনাপোল পোর্ট থানার রঘুননাথপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে, কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ঘিবা সীমান্ত থেকে একজন মাদক ব্যবসায়ি ভারত থেকে গাজার চালান নিয়ে প্রবেশ করলে বিজিবি তাকে আটক করে। এসময় তার মাথায় থাকা বস্তা থেকে ৪৩ কেজি গাজা উদ্ধার করা হয়। গাজা সহ আটক বাবুকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *