বেনাপোল কার্গোভেহিকেল থেকে ৪ বোতল ভারতীয় মদ সহ আটক ১

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে আমদানি পণ্যর সাথে আসছে মাদক দ্রব্য। ভারতীয় ট্রাক চালকরা এদেশের মাদক ব্যবসায়িদের সাথে যোগাযোগ করে আমদানি পণ্য নিয়ে আসার সময় কৌশলে মদ সহ অন্যান্য দ্রব্য নিয়ে আসে। সম্প্রতি ৪ বোতল মদ নিয়ে বন্দরের নিরাপত্তা বাহিনী আনছার সদস্যদের কাছে আটক হয়েছে ইকবল হোসেন (৩৫) নামে এক যুবক।

ইকবল হোসেন মনিরামপুর থানার পট্রি গ্রামের শাহা উদ্দিনের ছেলে। বর্তমানে সে বেনাপোল বড়আঁচড়া গ্রামে ভাড়া থাকে।

আনছার প্লাটুন কমান্ডার ( পিসি ) মিজানুর রহমান বলেন, বেনাপোল কার্গোভেহিকেল ইয়ার্ড থেকে বের হওয়ার সময় তাকে সন্দেহ বশত তল্লাশি করলে তার কাছে ট্রাউজারের মধ্যে লুকানো ৪ টি ভারতীয় মদ পাওয়া যায়। এসময় স্থল বন্দরের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে তাকে বেনাপোল পোর্ট থানায় মাদক দ্রব্য মামলা দিয়ে হস্থান্তর করা হয়। সে কার্গোভেহিকেল ইয়ার্ডে কি ভাবে প্রবেশ করল এমন প্রশ্নে তিনি বলেন, আমি বিষয়টি তদন্ত করে এবং সিসি ক্যামেরা দেখে বলব।

স্থানীয় একটি সুত্র জানায় ভারতীয় ট্রাক চালকদের সহযোগিতায় কার্গোভেহিকেল ইয়ার্ড দিয়ে ভারতীয় মদ ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য ও পণ্য আসে আমদানি পণ্যর সাথে। মাঝে মাঝে কিছু পণ্য সীমান্তে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়লেও সহজে কাস্টমস বা বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ বা কাস্টমস এর  কাছে ধরা পড়ে না। বন্দরে নিয়োজিত আলআরাফা সিকিউরিটি ও আনছার সদস্যর কিছু অসাধু নিরাপত্তা কর্মকর্তার সহযোগিতায় এসব চোরাকারবারিরা অবাধে প্রবেশ করে চোরাচালানি পণ্য পাচার করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *