বেনাপোল কাস্টমসে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতীয় দুইজন নারী  পাসপোর্ট যাত্রীর নিকট  থেকে  বাংলাদেশী ১৭ লাখ  হুন্ডির টাকা জব্দ করেছে বেনাপোল চেকপোষ্ট    কাস্টমস। রোববার (১৪ নভেম্বর) বিকাল ৫ টার সময় মুক্তি সাহাজী (৫৬) ও রিনা বৈদ্য (৩৮) নামে দুই জন ভারতীয় নাগরিক পাসপোর্টে বাংলাদেশ আসার সময় বেনাপোল কাস্টমস তাদের তল্লাশি করে এ টাকা জব্দ করে।

বাংলাদেশী টাকা বহনকারী ভারতীয় পাসপোর্ট যাত্রী মুক্তি সাহাজী হলো পেট্রপোল গ্রামের ছানোয়ার সাহজীর স্ত্রী এবং বনগাাঁও থানার রায়পুর গ্রামের রিনা বৈদ্য। তাদের পাসপোর্ট নং হলো যথাক্রমে জেড ৭২৪৮৪৩৪ ও জেড এ ১৩৩২৫০।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে ওই দুই জন নারী পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করলে তাদের দেহে বিশেষ ভাবে লোকানো বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়। টাকা গুলো ডিএম করা হয়েছে।

পাসপোর্টযাত্রী মুক্তি ও রিনা জানায় এ টাকা তারা ৫১০০ টাকার বিনিময়ে বহন করছিল। বাংলাদেশে তারা এ টাকা পৌছে দিলে তাদের মজুরী বাবদ ওই টাকা দিবে ভারতীয় মহাজন। ভারতীয় মহাজন কে নাম জানতে চাইলে তারা বলে মিতালী মানিচেঞ্জার এর মালিক। বাংলাদেশে কার নিকট টাকা দিবে জানতে চাইলে তিনি বলেন, তাদের ছবি বাংলাদেশের যারা টাকা রিসিভ করবে তাদের কাছে দেওয়া আছে। আমরা ইমিগ্রেশন কাস্টমস পার হলে আমাদের ছবি দেখে তারা টাকাগুলো নিয়ে নিবে।

বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা এ টাকা ক্যারিংয়ে ্আনছিল। তাদের নিজেদের টাকা নয়। টাকাগুলো ডিএম করা হয়েছে। তারা যদি কাস্টমস কর্তৃপক্ষকে উপযুক্ত প্রমান দিতে পারে তাহলে টাকা হয়ত তারা পাইতে পারে। আর প্রমাণ সঠিক না হলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হবে। টাকা বহনকারী নারী পাসপোর্ট যাত্রীদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের আটক করা হয়নি। তাদের টাকার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *