বেনাপোল থানায় অযত্নে অবহেলায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে কোটি কোটি টাকার জব্দকৃত যানবাহন

মো: আনিছুর রহমান,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলে আটককৃত মোটর সাইকেল, প্রাইভেড কার, সহ বিভিন্ন যানবাহন অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার কারনে দ্রুত সমাধানের ব্যবস্থা না হওয়ায় কোটি কোটি টাকার সম্পদ রোদ বৃষ্টির কারনে নষ্ট হচ্ছে। আর এতে দেশের সম্পদ নষ্ট হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছে।

বেনাপোল পোর্ট থানা সুত্র জানায়, কাগজপত্র না থাকার কারনে আটক, মাদক দ্রব্য সহ এসব আটককৃত গাড়ির মামলা চলছে। কবে নাগাদ কোন গাড়ির মামলা শেষ হবে তারপর তাদের গাড়ি নিবে তা নিশ্চিত করা বলা সম্ভব না। এসব গাড়ীর মধ্যে অনেক গাড়ি ১০ বছরের উপরেও আটক রয়েছে।

স্থানীয়রা বলছে এসব আটককৃত মোটর সাইকেল, প্রাইভেট কার বাই সাইকেল বিভিন্ন সময় অপরাধিদের আলামত হিসাবে জব্দ করেছে। কোর্ট যেসব গাড়ি আইনগত দিক  বৈধ মনে করবে সেসব গাড়ি দ্রুত রায় দিয়ে দিলে দেশের সম্পাদ এ ভাবে বিনষ্ট হবে না। আর যে সব গাড়ি অবৈধ এবং ওই জব্দকৃত মালিকের পক্ষে নেওয়া সম্ভব না সেসব গাড়ি আদালতের রায়ের মাধ্যেমে নিলামে বিক্রি করলে ও সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব।

সরেজমিনে বেনাপোল পোর্ট থানায় গিয়ে দেখা গেছে শত শত মোটর সাইকেল প্রাইভেড কার বাইসাকেল অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। মরিচা পড়ে গাড়ির পার্টস পত্র ও ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। থানার এক পাশে গাড়ি পড়ে থাকায় গাড়ির উপর দিয়ে গাছ গাছালি গজিয়ে আরো নষ্ট হয়ে যাচ্ছে এসব যানবাহন।

থানায় ওসি বাহিরে থাকায় এস আই খায়রুল জানায় এসব গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। জব্দকৃত সকল গাড়ির নামে মামলা রয়েছে। আবার মালিক বিহীন ও অনেক গাড়ি পড়ে রয়েছে। এসব গাড়ির জন্য কেউ আবেদন ও করেনি। আমরা এ বিষয় বেশী কিছু বলতে পারব না। আদালত এর উপর নির্ভর করে অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *