বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিদিন: যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের ধারাবাহিক অভিযানে একযোগে ১১ জন পলাতক ও নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই মানিক কুমার সাহা, পবিত্র বিশ্বাস, মোঃ খায়রুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, এএসআই মোঃ ইমদাদুল হক, মোঃ হাবিবুর রহমান, সুজন ও মোঃ সবুজ আলীসহ চৌকস আভিযানিক দল।
অভিযানকালে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ আসামিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, মোঃ মাসুম (৪০),পিতা-নজরুল ইসলাম-গ্রাম-বড় আচঁড়া, মোঃ মোমিনুর (২১), পিতা-জমির হোসেন গ্রাম-গাতিপাড়া (উত্তরপাড়া), মোঃ সোয়েব আক্তার (২৮), পিতা-আমজাদ হোসেন গ্রাম- বড় আচঁড়া, মোঃ মিয়ারাজ হোসেন (৩০), পিতা- ইশারাত আলী গ্রাম-সাদীপুর, নজরুল পিতা- মৃত শহিদুল ইসলাম গ্রাম- তালশারী হাসপাতাল পাড়া, মাসুম শেখ পিতা- শেখ সালাউদ্দিন গ্রাম-শ্রীরামকান্দি,বাগেড়বাড়ি,থানা-টুঙ্গিপাড়া- গোপালগঞ্জ- বর্তমান ঠিকানা: ভবেরবেড় পশ্চিমপাড়া শ্বশুর বাদলের বাড়ি, মোঃ বাবু (৩০), পিতা-আনোয়ার হোসেন গ্রাম-বড় আচঁড়া (মাঠপাড়া), মোঃ আবু সাঈদ ব্যাপারী (২৬), পিতা-মুনছুর আলী গ্রাম-ভবেরবেড় (পশ্চিমপাড়া)।
নিয়মিত মামলার আসামিরা হলেন, মোঃ রনি হোসেন (২৫), পিতা-আকরম আলী গ্রাম-পুটখালী (পশ্চিম পাড়া), মোঃ ইসমাইল হোসেন (২৬), পিতা- আহম্মদ আলী গ্রাম-বড় আচঁড়া, মোঃ তহিদুল ইসলাম (২৪), পিতা-মো: ইসমাইল হোসেন  গ্রাম- বড় আচঁড়া। আটককৃত সকল আসামি যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (১১ আগস্ট-২০২৫) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *