বেনাপোল পৌরসভার বৈদ্যুতিক তার চুরির সময় দুই চোর আটক

মোঃ আনিছুর রহমান, বেনাপোল (যশোর): বেনাপোল পৌরসভার সৌন্দর্য্য বৃদ্ধির জন্য দেওয়া  বিদ্যুতের তার চুরি করার সময় রবিউল ইসলাম লালচাঁদ (৩২)  ও রুপম হাসান শান্ত নামে দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশে সপর্দ করেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৩ টার সময় পৌরসভার ১ নং সাদিপুর ওয়ার্ড এর তার মাটি খুড়ে চুরি করার সময় আটক করে।

এ সময় তাদের নিকট থেকে তার কাটার জন্য সরঞ্জাম, তার ও দুইটি মোবাইল উদ্ধার হয়। স্থানীয় সাদিপুর গ্রামের মহিউদ্দিন জানায় আমরা এই তার চোরদের ধরার জন্য দীর্ঘদিন যাবৎ গ্রামে পালাক্রমে পাহারা দেই। আজ গভীর রাত্রে তার সহ ওই দুই জনকে আমরা হাতে নাতে আটক করি। পরে পৌরসভার লোক ও পুলিশ ডেকে তাদের সকাল ১১ টার সময় হস্তান্তর করি।

আটককৃত  লালচাঁদ বলেন, আমরা তিনজন চুরি করতে এসেছিলাম। আমাদের যে একাজে নিয়ে আসে তার নাম মুন্না। সে আমাদের রেখে দৌড়ে পালিয়ে যায়। আমরা মাটি খুড়ে এ তার চুরি করি। এর আগেও চুরি করে ৭ শত টাকা করে কেজি দরে এ তার বিক্রি করেছে।

পৌর সচিব শহিদুল ইসলাম বলেন, এর আগে ও পৌরসভা এলাকায় মাটির নীচে দেওয়া  লাইটের তার কয়েকবার চুরি হয়। আর এলাকার রাস্তার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট এর লাইট বন্ধ হয়ে যায়। আটককৃতদের আমরা পুলিশে সপর্দ করেছি।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান বলেন, স্থানীয় জনগন ও পৌরকর্তৃপক্ষ দুই জন যুবককে তার চুরির অভিযোগে তার ও চুরি করার সরঞ্জাম সহ আমাদের কাছে হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *