মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর জাতিয়তাবাদী দল (বিএনপি) এর সাধারন সম্পাদক আবু তাহের ভারত মাসব্যাপি ইফতার বিতরন এর ধারবাহিকতায় অসহায় পথচারী দরিদ্র, রোজাদারদের মাঝে ১২ তম রোজার ইফতার বিরতন করছেন। প্রতিদিন তার এই ইফতার বিতরনের মত মহৎ উদ্যেগে অসহায় রোজাদারদের মুখে হাসি ফুটেছে। তিনি স্ব-উদ্যেগে বেনাপোল বাজারের হীরা সুপার মার্কেটে প্রতিদিন কমপক্ষে ৩০০ জন পথচারী ও অসহায় মানুসের মাঝে উন্নত মানের ইফতারী দিয়ে থাকেন।
মঙ্গবার বিকাল সাড়ে ৫ টার সময় হীরা সুপার মার্কেটের সামনে এ ইফতার বিতরণ হয়।
বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু বলেন সমাজের কাছে পৌর বিএনপির সাধারন সম্পাদকের চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি চান এই সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন এগিয়ে যায়। দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এসব পিছিয়ে পড়া মানুষকে আবু তাহের ভারত অনেক আগে থেকে সহযোগিতা করে থাকেন। তিনি প্রতিবছরের ন্যায় এবছরও তার মাস ব্যাপি ইফতার বিতরন এর কর্মসুচী হাতে নিয়েছেন। সেই উদ্যেগে তিনি প্রথম রমজান থেকে এই শহরের পথচারী ও অসহায় দরিদ্র রোজাদারদের মধ্যে ইফতারী বিতরন করেন।
হতদরিদ্র কুলসুম বেগম এর সাথে কথা হয়, তিনি বলেন আমি এই শহরে বাসা বাড়িতে কাজ করি। রমজান মাসে বেলা ৪ টা পর্যন্ত লোকের বাসায় ঘর মোছা মাছ তারকারির কাটার কাজ শেষে বাড়িতে যাই। এরপর বাড়িতে ভাল ইফতারী তৈরী করার মত সামর্থ্য না থাকায় ভারত সাহেবের নিকট থেকে প্রতিদিন ইফতারী নিয়ে ইফতারী করি। কোন সমস্যা হয় কি না ইফতারী নিতে জানতে চাইলে তিনি বলেন না এখানে যত মানুষ আসে প্যাকেট করা আছে প্রত্যেকের হাতে হাতে ইফতারি দিয়ে দেয়।
এ বিষয় আবু তাহের ভারত বলেন আমি প্রতিবছরের ন্যায় এ বছরও ইফতারী বিতরন করছি প্রথম রমজান থেকে। এটা আমার নৈতিক দায়িত্ব। আমার সামর্থ্য অনুযায়ী যতদিন বেঁচে থাকব আমি এই শহরের মানুষের পাশে থাকব।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সাবেক কমিশনার ইছাহাক মিয়া, বেনাপোল ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।