আ. র. বেনাপোল রিপোর্টারঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান আটক হয়েছে। মঙ্গলবার রাত ৮.২৪ টার সময় ভারতীয় কাভার্ডভ্যান ( এইচ আর ৩৮ ইউ ২৪৮২) বেনাপোল স্থল বন্দরের কার্গো ইয়ার্ডে প্রবেশ করে। এরপর স্কেল হয়ে কার্গো ইয়ার্ডের মধ্যে এসে গাড়িটির হেলপার এবং চালক দ্রুত নিজে দেশে চলে যায়। এরপর গাড়িটি বন্দরের দায়িত্বে থাকা বেসরকারী সংস্থা পিমার নিরাপত্তা কর্মীরা পাহারা দিচ্ছে।
সরেজমিনে বেলা দুই টার সময় কার্গো ভেহিকেল মাঠে গিয়ে দেখা যায় ভারতীয় কাভার্ডভ্যানটি বেসরকারী সংস্থা বন্দরের নিরাপত্তা সদস্যরা পাহারা দিচ্ছে। এই গাড়িটি কে বা কারা আটক করেছে জানতে চাইলে তারা বলে আমাদের স্যার গাড়িটি পাহারা দিতে বলেছে। কে গাড়িটি আটক করেছে এবং এই গাড়িতে কাদের মালামাল রয়েছে আমরা জানি না। শুনেছি গাড়ির চালক ও হেলপার গাড়ি রেখে ইন্ডিয়ায় পালিয়ে গেছে।
এ বিষয় বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, আমি একটি তথ্যের ভিত্তিতে গাড়িটি গত কাল মঙ্গলবার আটক করি। এবং গাড়িটি দেখার জন্য কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করি। গাড়ি আটক এর সময় দ্রুত ওই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে এখনো গাড়িটি আমাদের তত্বাবধায়নে আছে। গাড়িটি পণ্য যাচাই বাছাই কখন হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কাস্টমস এর বিষয়। তারা যখন চাইবে তখন যাচাই বাছাই করবে কি পণ্য আছে।