বেনাপোল স্থল বন্দরে ৬ কোটি টাকার মিথ্যা ঘোষনা দিয়ে আনা পণ্য আটক

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর থেকে মিথ্যা ঘোষনা দিয়ে আনা ৬ কোটি টাকা মুল্যোর উন্নত মানের প্রিমিয়াম গর্জিয়াস শাড়ী, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের প্রসাধনী আটক করেছে জাতিয় নিরাপত্তা সংস্থা (্ এন এসআই) ও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটির ম্যানিফেস্ট নাম্বার ৬০১২০২৬০০১০০১৬৩৩৩, তারিখ ১২/০৩/২৬।

বাংলাদেশের আমদানি কারন  সাফা ইমপেক্স ভারত থেকে ভারতীয় একটি গাড়িতে ১০০ প্যাকেজ বেকিং পাউডার ঘোণা দিয়ে বেকিং পাউডার না এনে সম্পুর্ণ অবৈধভাবে (ডকুমেন্ট বিহীন) উচ্চ শুল্ক সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটি সম্প্ন পণ্য নিয়ে স্থল বন্দরের ৩৭ নং শেডে আনলোড করে। যার সিএন্ডএফ এজেন্ড বেনাপোল এর হুদা এন্টারপ্রাইজ।

ওই আমদানি কারন গত ১২/০৩/২৬ তারখে আমদানিকৃত পণ্য চালানটি  বেনাপোল স্থল বন্দরের ৩৭ নং শেডে আনলোড করেন। যার সাথে জড়িত ওই শেড ইনচার্জ নুর আমিন।

জাতিয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সুত্রে জানা গেছে উচ্চ শুল্কের পণ্য সমুহের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি ৭,০০০ পিস, প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিছ ৬০০০ পিস, টুপিছ ৩০০ টি বেবী ওয়ার ৩০০ কেজি, ওরনা ৫৫০ পিছ, ফেইস ওয়াস ৬০০ কেজি, বডি লোশন ১০০ কেজি বিশেষ ধরনের কেমিকেল ৬০০ কেজি।

স্থানীয় একটি সুত্র জানায় বেনাপোল স্থল বন্দরে গড়ে উঠেছে একটি শক্তিশালী শুল্ক ফাকি চক্র। এরা ভারত থেকে মিথ্যা ঘোষনার দিয়ে অবৈধ পণ্য এনে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাকি দিচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *