ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২)   ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রৃয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্টানিকতার কাজ করতে গেলে  যাচাই বাছাইয়ের পর আটক হয়। তারা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

আটককৃত দুই সহদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন ও ৯৫ পুরোমুকতো এলাকার জালাল উদ্দিন এর ছেলে।

আটককৃত শামিম হোসেন জানায় তারা বাংলাদেশ আওয়ামী রাজনীতির ছাত্রলীগের সাথে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে উক্ত পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। এরপর তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায় সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *