জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহোতদের আশু সুস্থতা কামনায় উপজেলা বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নওগাঁ-১ এর প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দীন, হাজিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনসহ স্থানীয় সকল সংঘটনের নেতাকর্মী।
আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল নিহতদের আত্বার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।