মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন: মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এই পরিচালিত অভিযানে অননুমোদিত নকল ভেজাল শিশুখাদ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় জামরুলতলা মেসার্স সুভাষ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর পরিমান অননুমোদিত নকল ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য পাওয়া যায়। এসমস্ত বেনামি খাবারে বিভিন্ন প্লাস্টিকের খেলনা ও উপহার দিয়ে শিশুদের আকৃষ্ট করা হচ্ছে যা গ্রামের বিভিন্ন দোকানে পাইকারি দেয়া হয়। মেয়াদ মুল্যহীন এসমস্ত বেনামি অননুমোদিত খাবার শিশুদের মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। জেনেশুনে এসমস্ত মেয়াদ বিহীন ও অননুমোদিত নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব সুভাষ কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে কোন পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।