মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর হাইস্কুল মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গনসংবর্ধনায় সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। গনসংবর্না ও জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বি এন পির সদস্য আব্দুর রশীদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সম্পাদক আব্বাস উদ্দিন, মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের সবুজ।
প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাক্ষী দিতে অস্বীকার করায় মামলা দিযে আটক করে জেলে আটক করা হয়।
তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি কারীদের ষড়যন্ত্র বানচাল করতে হবে। তিনি বলেন, মাগুরায় বিএনপিতে কোন গ্রুপ নেই। সবাই আমরা খালেদা জিয়ার এবং তারেক জিয়ার রাজনীতি করি। সবাইকে তিনি ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে শহীদ জিয়ার পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। আরও মাগুরায় বিএনপিকে বাঁচিয়ে রাখতে হলে কাজী কামাল আর নয়নকে সমর্থন করতে হবে। তা না হলে মাগুরা বিএনপি রক্ষা করা যাবেনা।
তিনি নিতাই রায় চৌধুরীর সমালোচনা করে বলেন, নিতাই রায় ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে জেল খাটিয়েছিলো। এ নিতাই রায় চৌধুরীকে ক্ষমা করে দেবেন।