মেধা ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ফজলে হুদা বাবুল 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ মহাদেবপুর:  নওগাঁ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের প্রতিষ্ঠাতা  কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন,আপনারা আমাকে নির্বাচিত করলে মহাদেবপুর-বদলগাছীতে মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হবে।

তিনি বলেন,কোন রাজনীতির প্রভাব পড়বে না শিক্ষাঙ্গনে। তিনি আরো বলেন মাদকমুক্ত মহাদেপুর বদলগাছি তৈরি করবো ইনশাল্লাহ।

শনিবার(২২নভেম্বর) সকাল ১১টার দিকে মহাদেবপুর উপজেলার এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বিন্দুদের আয়োজনে  সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নওগাঁ সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ মোখলেছুর রহমানের সভাপতিত্বে রাইগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা, সরদার ইনামুল হক,আব্দুর রফ,মিজানুর রহমান, মোসাম্মৎ সেলিনা পারভীন, বারিকুর রহমান প্রমুখ। এ শিক্ষক সমাবেশে হাজারো শিক্ষকদের আগমনে মুখরিত হয়ে ওঠে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *