শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুর যশোর-৬ কেশবপুরসহ যশোরের ৬টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের প্রধান কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, মাষ্টার ইমতিয়াজ আহমেদ প্রমূখ।
বক্তারা, যশোর-৬ কেশবপুর আসন অপরিবর্তিত রাখার জোরালো দাবি জানান। এই দাবি আদায় না হলে পরবর্তীতে কেশবপুরের সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন সংগ্রামে নামবে।
মানববন্ধনে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রায় কয়েক শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।