যুবকদের ভোট ইসলামের পক্ষে হোক: মুফতি নাছির বিন আজগর 

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ-৩ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী নাছির বিন আসগর বলেছেন,যুবকদের ভোট ইসলামের পক্ষে হোক। ইসলাম শান্তির পক্ষে। সংঘাত সহিংসতা,দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত সমাজ গড়তে হাত পাখায় ভোট দিতে যুব সমাজকে আহ্বান জানান তিনি।

প্রতিদিন তিনি সফর সঙ্গি নিয়ে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান এবং গনসংযোগ অব্যাহত রেখেছেন।

ইতিমধ্যে নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী)’র ভোটারেরা জেগে উঠেছে। তারা শান্তির পক্ষে ইসলামের পতাকায় আশ্রয় নিতে চায়। গনসংযোগে তাঁর সফর সঙ্গি হিসাবে উপস্থিত থাকেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হাফেজ আজাদ হোসেন, সেক্রেটারি মুফতী মারেফুল ইসলাম,

সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাফেজ সুমন সাবেক সভাপতি মাওলানা জাকারিয়া ইসলাম,যুব আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহীনূর রহমান সেক্রেটারি মুফতী যুবাইর আহমদ ফারুকী যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাদী হাসান সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর-বদলগাছী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *