নিজেস্ব প্রতিবেদক : আজ ২ রা ডিসেম্বর, ২০২২ ইং বিশিস্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ,রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ হোসেন এর ৮৬ তম জন্ম বার্ষিকী ।
মরহুম এডভোকেট মো: আশরাফ হোসেন
তৎকালীন জামালপুর মহুকুমার দেওয়ানগন্জ থানার বকসীগন্জ ইউনিয়নের চরকাউরিয়া গ্রামের পাখীমারা সরকার বাড়িতে ১৯৩৭ ইং সনের এই দিনে জন্মগ্রহন করেন । পিতা মরহুম মকবুল হোসেন ও মাতা মরহুম আলীমন নেছা ।
বড় বৈচিত্রময় তার জীবন । পাখিমারায় স্কুলের গন্ডি পার হয়ে গেছেন জামালপুর মহুকুমায় । ভর্তি হয়েছেন আশেক মাহমুদ কলেজে । কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছেন ১৯৬০ সনে ।
সেই সময়ই অংশ নেন ইস্ট বেঙ্গল লিবারেশন মুভমেন্টে। মনে করা হয় , দেশ স্বাধীন করতে সেটিই প্রথম প্রাতিস্ঠানিক মুভমেন্ট । কিন্তু তা বেশিদূর এগুতে পারে নাই । গ্রেপ্তার হন আশরাফ হোসেন সহ মুভমেন্টে যোগ দেয়া অনেকেই ।
১৯৬৬ সনে যোগ দেন ময়মনসিংহ বার কাউন্সিলে আইন পেশায় । যোগ দেন শেখ মুজিবের ৬ দফা আন্দোলনে ,তার পথ প্রদর্শক ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অন্যতম নেতা সৈয়দ নজরুল ইসলাম । ময়মনসিংহের রাজপথের অন্যতম সৈনিক হিসেবে পরিচিত ছিলেন তিনি ।
১৯৬৯ এর গন অর্ভূত্থান, ১৯৭০ এর নির্বাচন, ৩২ বছর বয়সে ময়মনসিংহ -১ ( বর্তমানে জামালপুর -১) থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন ।
বঙ্গবন্ধুর ডাকে ঐ অঞ্চলের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ।তিনি বকশিগঞ্জে নিজ উদ্যোগে বহু স্কুল , কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বকসীগন্জ ইউনিয়নকে উপজেলায় রুপান্তর আন্দোলনে তার অবদান অপরিসীম ।
স্বাধীনতা পরবর্তী সময়ে গনপরিষদ সদস্য হিসাবে বাংলাদেশের সংবিধান প্রনয়নে অবদান রাখেন । জামালপুর জেলা ঘোষিত হলে তিনি জেলার প্রথম পাবলিক প্রসিকিউটর এর দ্বায়িত্ব পান । পরবর্তীতে ময়মনসিংহ জজ কোর্টে আইন পেশা অব্যাহত রাখেন ।
এই বৈচিত্রময় ব্যাক্তিটির আজ জন্মদিন । কিন্তু তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৬ ই সেপ্টেম্বর , ২০২০ সনে ইন্তেকাল করেন । পরিবারের পক্ষ থেকে এই সংগ্রামী এই জননেতার জন্মদিনে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে ।