রুমায় এক অজ্ঞাত মরদেহ উদ্ধার

শৈহ্লাচিং মার্মা রুমা প্রতিনিধি : বান্দরবানের  রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগালেক ও প্রফুমক  পাড়া রাস্তার ধারে থাকা একটি লাশ  উদ্ধার করেছে রুমা থানা পুলিশ।
পাড়াবাসী ও পুলিশের  সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে (৭আগস্ট) সকালে  রুমা বাজারে যাওয়ার সময়  সড়কের পাশে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে, রুমা থানা পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে।
 স্থানীয়রা বলেছেন, মরদেহটির মাথায় রক্তের দাগ ছিল এবং তার পরনে লাল রঙের কাপড় ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
 রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহওয়ার্দী জানান, রাস্তার ধারে একটি লাশ পরে থাকা খবরটি স্থানীয়রা জানিয়েছে। তাই ফোর্স নিয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখার পর বিস্তারিত জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *