মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোর এর শার্শায় ১০ কেজি গাজা ও ২ কেজি বিস্ফোরক সহ শাহজাহান আলী (৪৭) নামে একজন আটক হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত্রে থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি সহ মাদক ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে শার্শা থানা পুলিশ। এসময় অপরএক মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩৫)পুলিশের উপস্থিতী বুঝতে পেরে পালিয়ে যায়।
আটক শাহাজান আলী শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে এবং পলাতক আসামি আব্দুর রাজ্জাক সরদার একই গ্রামের মৃত আজির বক্স সরদারের ছেলে।এ ঘটনায় ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করে গ্রেফতারকৃত শাহাজান আলীকে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা শাহাজান আলীর বসতবাড়ির পাশের একটি খড়ি ঘর থেকে ১০ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা) ও ২ কেজি বিস্ফোরক উপাদান (আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শাহাজান আলীকে গ্রেফতার করা হলেও তার সহযোগী আব্দুর রাজ্জাক সরদার কৌশলে পালিয়ে যেতে সম হয়।
এ ঘটনায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় শার্শা থানার মামলা নং-২৭ এবং বিশেষ মতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫বি(১)(খ)/২৫ডি তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৪/৫/৬ ধারায় মামলা নং-২৮ দায়ের করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।