শার্শায় ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান তার নির্বাচনী এলাকায় নেতা কর্মীদের শান্ত থাকার আশ্বাস দেন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতিয় নির্বাচনের পর বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন পরাজয়ের পর তিনি তার সমর্থকদের সাথে দেখা করেন এবং তাদের শান্তনা দিয়ে দৈর্য্য ধরতে বলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারী) তিনি তার নির্বাচনী এলাকা শার্শার ডিহি ইউনিয়ন লক্ষনপুর ইউনিয়ন, নিজামপুর ইউডিয়ন ও বাহাদুরপুর ইউনিয়নের ঘুরে নেতা কর্মীদের এ  অনুরোধ করেন।

শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন জয় পরাজয় সকলের মেনে নিতে হবে। তবে আমাদের সাথে বেঈমানি করা হয়েছে। আমাদের দলের সাথে যারা দলে থেকে বেঈমানি করেছে তাদের চিহিৃত করা হচ্ছে। আমার বিশ্বাস  দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে । আমি এই বিএনপি থেকে নির্বাচিত হতে না পারলেও আমার দল সরকার গঠন করবে। আপনাদের যে ওয়াদা আমি করেছি আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন আমি সেই ওয়াদা পুরুন করব।

তিনি নেতাকর্মীদের বলেন আপনারা কেউ কাউকে ছোট করবেন না। কারো প্রতি অন্যায় অত্যাচার করবে না। আমরা সকলে মিলে মিশে কাজ করব। আপনারা বিশ্বাস রাখেন যারা দলের সাথে বেঈমানি করেছে তাদের চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা নতুন করে শার্শকে  সাজাতে চাই। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন দল ক্ষমতায় গেলে আমি এমপির স্বাদ গ্রহন করব।

এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, মোনাফেকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্ঠা খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *