শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। মঙ্গলবার বিকাল ৫ টার সময় শার্শা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলা  বিএনপির  উপদেষ্টা খায়রুজ্জামান মধু  সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন,  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন  সম্পাদক এডভোকেট মোঃ মোস্তফা কামাল মিন্টু , সংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু এবং মোঃ সালাউদ্দিন। যুবদলের প থেকে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রিপন এবং সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা ।এছাড়া কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিক দলের হান্নান, মহিলা দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তরা বলেন,শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি। সারা দেশে বিএনপির যে গনজোয়ার সৃষ্টি হয়েছে আজকে তার বহি:প্রকাশ শার্শার মাটিতে। এসময় সাবেক যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু সকলকে ধণ্যবাদ জানিয়ে বলেন আমরা আগামিতে রাষ্ট্রনায়ক হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে বরন করে নিতে প্রস্তুত আছি। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আবারও ফ্যাসিষ্ট হাসিনা ভারতে বসে তার শয়তানি চাল চালছে। সে এদেশকে ধ্বংস করতে যা কিছু প্রয়োজন সেই চেষ্টা করছে। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে কেউ আর এদেশ নিয়ে চক্রান্ত করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *