বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর এর শার্শায় শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযান এর জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠতি হয়। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ এর সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন যথাযোগ্য মর্যদায় দিবস দুটি উদযাপন করা হবে। সে লক্ষে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)অফিসার মোঃ নিয়াজ মাখদুম,নারী ও শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান,উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা প্রেসকাবের সভাপতি আহম্মদ আলী শাহিন , সাধারণ সম্পাদক আব্দুল মান্নান , বেনাপোল বন্দর প্রেসকাবের সাধারন সম্পাদক আজিজুল হক , সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তা ।