আ রহমান বেনাপোল প্রতিনিধি; শার্শার ত্রাস চিহিৃত সন্ত্রাসী লাল্টু ও পিন্টু নামের দুই সহোদর এর হামালায় বিএনপির ৬ জন কর্মী মারাত্নক আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় সন্ত্রাসীরা শার্শার শামলাগাছি নামক গ্রামের পেট্রোল পাম্পের সামনে এ সন্ত্রাসী হামলা চালায়।এ ঘটানায় ৪ জনকে আসামি করে এবং আরো ৭/৮ জন অজ্ঞাত আসামি করে থানায় বাদি হয়ে আশিকুর রহমান মামলা দায়ের করেছে । আহতরা সকলে শার্শার নাভারন বুরুজ বাগান হাসপাতালে চিকিৎসাধিন আছে।
আসামিরা হলো
আহতরা হলো শার্র্শা থানার কন্যাদাহ গ্রামের ওহিদুর রহমান এর ছেলে ইকবাল হোসেন (১৮) শাহজাহান মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও ইনামুল হোসেন (৩৫) গফুর ডাক্তার এর ছেলে কবির হোসেন (৩৫) মতিয়ার গাইন এর ছেলে শাহ আলম (৩৬)। সাইদুর রহমান এর ছেলে আশিকুর রহমান (২৫)।
এজাহার ভুক্ত আসামিরা হলো:- শামলাগাছি গ্রামের আব্দুল মজিদ এর ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান, ওলিয়ার রহমান এর ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলী (৩২) অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।
শার্শার কন্যাদাহ গ্রামের আশিকুর রহমান তার এজাহারে জানায় তার চাচাতো ভাই ইকবাল হোসেন বৃহস্পতিবার শামলাগাছি পেট্রোলপাম্প থেকে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরপর সন্ত্রাসীরা যশোর বেনাপোল মহাসড়কের চৌধুরী অটোরাইস মিলের সামনে ইকবালকে মারধর করে। এতে ইকবাল আহত হয়ে রাস্তার উপর পড়ে থাকে। এ সংবাদ পেয়ে সে এবং তার সাথে ইনামুল, শহিদুল ইসলাম, কবির হোসেন, শাহআলম ঘটনাস্থলে গেলে আসামি লাল্টু, পিন্টু তারেক ও হায়দার এবং আরো ৭/৮ জন অজ্ঞাতরা ঘটনাস্থলে দেশীয় বাঁশ লাঠি চাপাতি লোহার রড দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায় । রাস্তার উপর পড়ে গেলেও আমাদের লোহার রড হকিষ্টিক দিয়ে আঘাত করে। এতে সকলে রাস্তার উপর পড়ে চিৎকার করলে আশে পাশের লোক এসে আমাদের উদ্ধার করে।
আশিকুর রহমান আরো জানায় সে লাল্টু ও পিন্টুর ভাই শার্শা উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে ফোন দিয়ে ঘটনা জানালে তিনি বলেন তোমরা অপেক্ষা কর আমি আসছি। এরপর সে না এসে আরো লোক পাঠিয়ে আমাদের উপর আবারও হামলা চালায় । বর্তমানে কবির ও শাহআলম এর অবস্থা আশঙ্কাজনক। নাভারন হাসপাতাল থেকে তাদের আজ যশোর ২৫০ সহ্য হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ বিষয় সম্পর্কে শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন এলাকার পরিবেশ শান্ত আছে। তবে এ বিষয় শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৭ তারিখ ৩/০৭/২৫।