মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে শার্শার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ এর প্রার্থী নুরুজ্জামান লিটন এর লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ শে জানুয়ারী ২০২৬) দুপুর আড়াই টার সময় উলাশী ইউনিয়ন এর পানবুড়ি গ্রামে লিফলেট বিতরণ ও বিকাল সাড়ে ৪ টার সময় রামপুর গ্রামে,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়।
উলাশী ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ খোকন, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।
এছাড়াও যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।