শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত প্রবেশের চেষ্টার সময় ৪ বাংলাদেশী নাগরিক আটক

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে গোগা সীমান্তের হরিশচন্দ্রপুর গ্রাম থেকে আটক করে। আটককৃতদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী।

আটককৃতরা হলো যশোর জেলার অভয়নগর থানার কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্যা (৩২) একই থানার আহমদ সরদার এর ছেলে মিজানুর রহমান (৪৫) যশোর কোতয়ালী থানার ছরোয়ার বিশ্বাস এর মেয়ে শাপলা খাতুন (২৩) পিরোজপুর জেলার  রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭/৭-এস এর ৫৪ আর পিলার থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানার হরিশচন্দ্রপুর গ্রাম সংলগ্ন এলাকায় টহল দল অবস্থান নেয়। সকাল ৭টা ৩০ মিনিটে চারজন বাংলাদেশি নাগরিককে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করা হয়।

এসময় তাদের নিকট থেকে থেকে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন) জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *