শার্শার জিরেনগাছা গ্রামের চুরি যাওয়া গরু ছাগলের মধ্যে দুটি ছাগল চোর সহ উদ্ধার

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার জিরেনগাছা গ্রাম থেকে চুরি যাওয়া গরু ও ছাগলের মধ্যে দুটি ছাগল চোর সহ উদ্ধার হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ৪ টার সময় থানার বাগআঁচড়া  সাতমাইল গরু ছাগলের হাট থেকে এ ছাগল জাকির নামে এক  চোর সহ আটক হয় শার্শা থানা পুলিশের কাছে।

আটককৃত জাকির হোসেন শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের দাউদ এর ছেলে।

ছাগলের মালিক মোমিন হোসেন বলেন, তার বাড়ি গত ৩১ মার্চ রাত্রে গুলি ও বোমা বর্ষন করে ৫টি গরু ও ৪ টি ছাগল লুট করে নিয়ে যায় জিরেনগাছা গ্রামের ডাবলু বাহিনী। ওই বাহিনীর নামে মামলা করার পর পুলিশ এর আগে গত ১ এপ্রিল একটি গরু উদ্ধার করে। আজ হাটে বিক্রি করার সময় আমরা চিহিৃত করি আমাদের ছাগল। হাট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে সাথে সাথে তারা ব্যবস্থা নিয়ে পুলিশে খবর দেয়।

হাট কর্তৃপক্ষের ইজারাদার সাবেক বাগআচড়া ইউনিয়ন এর মেম্বার জাহাঙীর হোসেন বলেন, ছাগলের মালিক চোরকে এবং ছাগল চিহিৃত করলে জাকির নামে এক ব্যাক্তিকে ছাগল সহ অফিসে এনে জিজ্ঞাসা করলে সে চুরির ঘটনা শিকার করে। এসময় তার সাথে থাকা কাশিয়াডাঙ্গা গ্রামের আজিজ এর ছেলে বোরহান  ও কাদের এর ছেলে সোহেল হোসেনের নাম বলেন তারা তার সাথে ওই দিন রাত্রে ছাগল ও গরু নিয়ে আসে।

শার্শা থানার এস আই (উপ-পরিদর্শক) চিরঞ্জিত বলেন, হাট কর্তৃপক্ষের খবর পেয়ে ছাগল ও জাকির নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। জাকির হোসেন ছাগল চুরির  সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করে।  এ বিষয় শার্শা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *