শার্শার পল্লীতে বল্লভ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: শার্শার পল্লীতে বল্লভ দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত  যখম করেছে সিরাজ (৪৫)  নামে এক আওয়ামী কর্মীকে। থানার উলাশি ইউনিয়ন এর কাশিয়াডাঙ্গা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে আব্দুল জব্বার তাকে হত্যা করার উদ্দেশ্য বল্লভ দিয়ে কুপিয়ে আহত করে। সিরাজ মারাত্নক আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে চিকিৎাসাধীন আছে।

বৃহস্পতিবার রাত ১০ টর সময় থানার কাশিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সিরাজ শার্শার কাশিয়াডাঙ্গা গ্রামের রওশান আলীর ছেলে । ওপরদিকে হামলাকারী আব্দুল জব্বার একই গ্রামের রমজান আলীর ছেলে এবং সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ।

স্থানীয়রা জানায়, জব্বার  এর আগে প্রায় দুই যুগ আগে একই গ্রামের আলামিন ওরফে পাগলা আমিনকে বল্লভ দিয়ে হত্যা করে পলাতক ছিল। পাগলা আমিনকে খুচিয়ে খুচিয়ে সে বল্লভ দিয়ে হত্যা করে। সে গত ২০১৮ সালে এলাকার নেতাদের সহযোগিতায় বাড়িতে আসে। তারা আরো জানায় জব্বার একজন খারাপ মানুষ। সে কারো সাথে গন্ডোগোল হলে বল্লভ বের করে।

শার্শা থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, এরকম একটা ঘটনা ঘটেছে। আহত সিরাজকে প্রথমে নাভারন হাসপাতালে পরে যশোর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আমি খোজ খবর রাখছি। আর যে তাকে আঘাত করেছে সে বাড়িতে তালা লাগিয়ে পালিয়েছে। আমরা অভিযোগ পেলে মামলা রুজু করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *