শুভ জন্মদিন “কবি এ কে সরকার শাওনের ৫৯ তম”

জন্মদিন সংবাদঃ ৬ ফেব্রুয়ারী; কবি এ কে সরকার শাওনের ৫৯ তম জন্মদিন । সাহিত্য চর্চায় নিবেদিত এই প্রতিভাবানের জন্ম ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন।

ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সৃজনশীল সব ধরনের ধারার সাথে জড়িত ছিলেন তিনি। তাঁর লিখা গান, কবিতা, নাটক দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়-হচ্ছে। (২০১৯) কবির প্রকাশিত গ্রন্থসমুহ কথা-কাব্য, নীরব – কথপোকথন, আপন-ছায়া ও একমাত্র উপন্যাসে অতল জলে জলাঞ্জলি। ষড়ঋতু নিয়ে লিখিত কবিতার বই “ঋতুরং” প্রকাশনার টেবিলে রয়েছে। একটি সাইন্স ফিকশনের উপন্যাস মস্তিষ্কে মহাকাশ ( ইংরেজি ভার্সন Metacosm of the Mind), একটি ইংরেজি কাব্যগ্রন্থ ” Songs of Insane” ও একটি গল্পগ্রন্থ সহ অপ্রকাশিত গ্রন্থ সংখ্যা ১০।

কবি ও তাঁর স্ত্রী নাজমা আশেকীন শাওনের তিন কন্যা সন্তানের সবাই সম্পূর্ণ স্কলারশিপ পেয়ে বিদেশের বনেদী বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজ বিজ্ঞান, এরোস্পেস ইন্জিনিয়ারিং ও চিকিৎসা বিজ্ঞানে অধয়নরত।

সরকারী ও বেসরকারী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত কবি বর্তমানে বাস করছেন ঢাকাস্থ উত্তরখানের শাওনাজ ভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *