সকল ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে আনন্দের উল্লাসে পালিত হলো ঈদুল ফিতর

মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি: ওহে মোমিন মুসলমান!ভুলে যাও হিংসা-বিদ্বেষ অহমিকার গান। এসো সকল ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে আনন্দের উল্লাসে মেতে উঠি ঈদুল ফিতরে। ঈদ মোবারক। কবি মোহাম্মদ আককাস আলীর এই স্লোগানের মধ্য দিয়ে পালিত হলো ঈদুল ফিতর।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় উপজেলা সদরের ডাকবাংলো মাঠে। ঈদগাহে মাঠে কয়েক হাজার মানুষ জামাতে অংশ নেন। জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল,ইউএনও মো.আরিফুজ্জামান, ওসি শহিদুল ইসলাম। উপজেলা কেন্দ্রীয় জামেহ মসজিদের পেশ খতিব মাওলানা জিল্লুর রহমান নামাজে ইমামতি করেন ও খুৎবা দেন এবং ২০মার্চ রাতে ইন্তেকাল করা শিক্ষক আব্দুর রশিদের নামাজে জানাযার নামাজ শেষে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *