মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ আমের রাজধানী হিসেবে খ্যাত নওগাঁয় সপ্তাহের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে আমের দাম।
ভরা মৌসুমে আমের দাম কম থাকলেও এখন বেড়েছে দিগুণের বেশি। দাম বেশি হয় আম চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে।
জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহার হাট ঘুরে দেখা গেছে, বাজারে আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ও বারি-৪ আম পাওয়া যাচ্ছে। পাইকারিতে মানভেদে আম্রপালি ৭০ থেকে ১৪০ টাকা, বারি-৪ আম ৬০ থেকে ৯০ টাকা এবং ব্যানানা ম্যাঙ্গো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে আম্রপালি ৩০ থেকে ৬০, ব্যানানা ম্যাঙ্গো ৪০ থেকে ৭০ ও বারি-৪ আম ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কৃষি অধিদপ্তর সূত্রে প্রকাশ,এবার জেলায় ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১২ দশমিক ৭৮ টন হিসাবে জেলায় আম সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন। চলতি মৌসুমে এ জেলায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ।