ধামইরহাটে বন বিভাগের চোরাই গাছসহ আটক ৫

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বন বিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে ১৪ বিজিবি। ২৬ জুলাই (শনিবার) আত্রাই নদীর পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মণ, শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), একই এলাকার শ্রী রঘুথাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ (২৮) ও শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ (৩২), সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)। আটককৃতদের এই তথ্য নিশ্চিত করেছেন ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি আভিযানিক টহল দল সীমান্ত পিলার ২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পশ্চিম পাড়ের ফরেস্ট বাগান থেকে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ বন দস্যুেক জনকে আটক করেন। এ সময় আকাশমণি প্রজাতির ২০ লাখ ৫১ হাজার ৪৭০ টাকা মুল্যের ৬২.৯৫ সিএফটি গাছ ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। আটককৃত আসামি ও ট্রাক্টর ধামইরহাট থানায় এবং ২৫ টুকরা গাছ ধামইরহাট বনবিট অফিসে সোপর্দ করা হয়েছে।
ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবির পক্ষে থেকে একটি এজাহার দায়েরের করা হয়েছে। আটককৃত ৫ আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *