জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিনওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল ২৪ শে নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের চার নেতা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রকি (৩৫), সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ উদ্দিন নিশান(২৩), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)।
স্হানীয়রা জানান, তিনটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সবাই আতঙ্কিত হয়ে যায়। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫-৬ জন যুবক দৌড়ে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ওই যুবকদের পেছনে ধাওয়া করলে তারা পালিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে কি কারণে এমন ককটেল বিস্ফোরণ তা তিনি জানাতে পারেন নি। পরে আহতদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশ্য তিনমাথা মোড়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটে। কি কারণে আমাদের লক্ষ্য করে এমন ঘটনা সেটি বুঝতে পারছি না।উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের দায়িত্ব রত মেডিকেল অফিসার গোলাম রাব্বানী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে স্পটে গেছিলাম। আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ এইসব হয়ে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।