শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) ঃ কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহানা আজাদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে।
মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা হলো দেশ গড়ার মূল কারিগর। এদেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গতকাল বৃহস্পতিবার (২১ই আগষ্ট) বিকেলে বিদ্যানন্দকাঠি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক। আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মাতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল পরিত্যক্ত কারাগার। সেখানে কোন মানুষ বাস করতে পারে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেও আওয়ামীলীগ তা করতে পারেনি।শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কোন নির্বাচনে হারেননি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিলো শেখ হাসিনার কাছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারা বিএনপিকে ভয় পায়। এজন্য ১৬টি বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিলো। তিনি বিদ্যানন্দকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা তারপরেও বৈরী আবহাওয়ার মধ্যেও সমাবেশে প্রচুর লোক সমাগম হওয়ায় রেহানা আজাদ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সমাবেশে তিনি উপস্থিত মা-বোনদের অভিনন্দন জানানোর পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
সমাবেশ অনুষ্ঠানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার কেএম খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদিকা নাজমা সুলতানা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী রুবিনা খাতুন, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামসহ বিদ্যানন্দকাঠি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার নারী উপস্থিত ছিলেন।