বেনাপোল পোর্ট থানা চলছে ওসি বিহীন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: প্রায় ২০ দিন পার হলেও বেনাপোল পোর্ট থানায় নতুন কোন ওসি যোগদান করেনি। থানায় ওসি না থাকায় এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতীও অনেকটা অবনতি হয়েছে। গত ১৯/০৯/২০২৫ ইং তারিখে পোর্ট থানা ওসি রাসেল মিয়া বদলী হয়। এরপর এই থানা চলছে অভিভাবক বিহীন। এতে চুরি ছিনতাই সহ নানা অপকর্ম বেড়ে চলেছে।

ওসি বদলী নতুন ওসি যোগদান না করলে সেখানে শুন্যতা তৈরী হয় এবং আইন-শৃঙ্কলা পরিস্থিতী নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পড়ে। এর ফলে অবরাধমুলক কর্মকান্ড বৃদ্ধি পেতে পারে এবং জনসাধারনের মধ্যে নিরাপত্তহীনতা সৃষ্টি হতে পারে।  থানা প্রধান না থাকায় অনেক জায়গায় চুরি ছিনতাই মারামারি হলেও তেমন কোন পদক্ষেপ ভুমিকা নিতে দেখা যাচ্ছে না কর্তৃপক্ষের।

সীমান্তের গুরুত্বপুর্ণ বেনাপোল পোর্ট থানা। ভারত সংলগ্ন থানা হওয়ায় এ অঞ্চলে চোরাচালানি সহ নানা ধরনের অপরাধ মুলক কর্মকান্ড হয়। সম্প্রতি থনাায় ওসি না থাকায় বেনাপোল চেকপোষ্টে প্রতারনা বেড়ে গেছে। দৃর দুরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন ভাবে বুঝিয়ে চেকপোষ্ট এলাকায় প্রতিদিন ছিনতাই প্রতারনা হলেও দেখার কেউ নাই। দিন দিন এ অপরাধের সংখ্যা বৃদ্দি পেয়েছে। প্রতারকরা ওসির বদলীর কথা শুনার পর তাদের অপরাধমুলক কাজ ্আরো বাড়িয়ে দিয়েছে। তেমনি বিভিন্ন গ্রামেও এরকম অপরাধমুলক কর্মকান্ড চলছে।

এ ছাড়া সম্প্রতি গাজা ফেনসিডিল এর চালানও ভারত থেকে বেশী আসছে। আর দুর দুরান্ত থেকে নেশার আশায় আসা তরুন যুবকরা  বেনাপোল সহ পুটখালী বারোপোতা শিকড়ী এলাকায় ভীড় জমাচ্ছে। কারন এসব জায়গায় হাত বাড়ালে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *