সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশানার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম, নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া হোসেন রাফি, আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল আজিজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মঈন উদ্দিন মামুন সিকদার,জামায়াতে ইসলামী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের আমির অধ্যাপক মোহাম্মদ দলিল উদ্দীন আর্শেদী, এনসিপি আমতলী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বায়জীদ হোসাইন, আমতলী মহিলা কলেজের প্রতিনিধি সিনিয়র প্রভাষক মোহাম্মদ জয়নুল আবেদীন, চ্যানেল আমতলীর ব্যাবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম,উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, আমতলী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ এম দেলোয়ার, আমতলী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড ও উপজেলার ৬৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ও যাতায়াত ব্যাবস্হার ভোগান্তি নিয়েও আলোচনা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সতর্কতা মুলক ব্যাবস্গা গ্রহনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর ব্যাবস্হা গ্রহণ করা হবে বলে জানান।