আমতলী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,  আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে পরিতোষ কর্মকার সভাপতি ও এইচএম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৭শে ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় শুরু করে বিকেল ৩টা পর্যন্ত আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও  নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে, আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের জন্য সংগঠনের ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এতে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীন। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ ও দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ,এম কাওসার মাদবর বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন। বাকি পদগুলোর মধ্যে সহ-সভাপতি ইকবাল তালুকদার, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ জসিম উদ্দিন সিকদার।

এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও  চ্যানেল আমতলীর ব্যাবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির,আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাড: নুহু-উল আলম নবীন,আমতলী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ,এম দেলোয়ার, বাংলাদেশ প্রেসক্লাব আমতলী উপজেলা শাখার সভাপতি সুমন রশিদ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন ও মোঃ হোসাইন আলী কাজী, এইচএম কাওসার মাদবার ও ফখরুদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *