ঈশ্বরদীতে দুইদিন ব্যাপী “নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব” অনুষ্ঠিত

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। চেতনায় কবিতা, মননে কবিতা, চল বহুদুর’ প্রতিপাদ্যে পাবনার ঈশ্বরদীতে দেশ-বিদেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব’ শুরু হয়েছে। আজ নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হচ্ছে দু’দিনের সাহিত্য উৎসব। এতে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য ২৬ জনকে নোঙর সাহিত্য স্মারক সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রণী ভুমিকা রাখায় ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গতকাল শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেপালী কবি ও নেপাল একাডেমির মেম্বর সেক্রেটারি ধনো প্রাসাদ সুবেদি।
উদ্বোধনের পর বাংলাদেশ, ভারত, নেপালসহ দেশ-বিদেশের ২০০ কবি সাহিত্যিক বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। নোঙর সাহিত্যগোষ্ঠির আয়োজনে এ আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠান মঞ্চে দেশ-বিদেশি কবি সাহিত্যিক ও অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর ও কবি আখতার হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রাজিবুল ইসলাম, রাজশাহী কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শিখা সরকার, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মীর হুমায়ন কবির, ভারতের কবি মানিক পন্ডিত, নেপালের কবি শান্তা দাহাল, নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টিকরাম উদাসী, কবি রাজকুমারী কুয়ার, বিমালা খনাল, কেশারি ওমাগাই, ইন্দ্র বাহাদুর চৌধারীসহ কবি সাহিতিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এরপর প্রফেসর কবি আখতার হোসেনের সভাপতিত্বে নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন নোঙর সাহিত্যগোষ্ঠীর মুখ্য সমন্বয়ক ও সাহিত্য উৎসবের উদ্যোক্তা সহকারী অধ্যাপক ও সাহিত্যিক হাসানুজ্জামান। দ্বিতীয় ও তৃতীয় পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর কবি আব্দুদ দাইন সরকার ও সাহিত্যিক প্রফেসর সাজেদুল ইসলাম। নোঙর সদস্য শাম্মী আক্তার স্মৃতি ও আতাউর রহমান বাবলুর যৌথ সঞ্চালনায় দুদিনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে নির্ধারিত আলোচনা, সেমিনার, কবি-সাহিত্যিক ও লেখকদের সম্মাননা ক্রেস্ট প্রদান, গান পরিবেশন, কবিতা ও প্রবন্ধ, কবিসাহিত্যকদের বিভিন্ন ঐতিহাসিক এলাকা পরিদর্শন, প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানের মুখ্য আয়োজক হাসানুজ্জামান উৎসব প্রসঙ্গে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়ানো এবং বিদেশি কবি-সাহিত্যিকদের মধ্যে সেতু বন্ধনের জন্য গত বছর থেকে ঈশ্বরদীতে নোঙর এ সাহিত্য উৎসবের আয়োজন করছে। এ আয়োজনে এবার নেপাল ও ভারত থেকে ১০ ও দেশের বিভিন্ন জেলা থেকে আরও ১৯০ জন কবি-সাহিত্যিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ  করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *