আরিফুর রহমান, প্রতিনিধি: উত্তরণ এর আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশন এরসহযোগিতা ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদেরসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এনজিও ফোরাম ফরপাবলিক হেল্থ এর প্রশিক্ষণ ভেন্যুতে তিন দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে রবিবার সকালে ।
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক ও সদরপুর উপজেলাপ্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম। এই সময়আরও উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এরফিল্ড অপারেশনস ম্যানেজার এ.জে.এম. শফিকুলইসলাম, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামউত্তরণ–এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুররহমান এবং উত্তরণ–এর ফিল্ড সুপারভাইজর জাহিদহাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর চামেলি আক্তার, প্রণবকুমার ও আমীর হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন রেডক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের যুবপ্রধান আমিনুলইসলাম ও তার টিম। ফরিদপুর পৌরসভা, সদরপুরউপজেলা ও ফরিদপুর সদর উপজেলার মোট ৩০ জনস্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণেরউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ত্রাণ ওপুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দ্রুতসাড়া প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।উপজেলা প্রকল্প বাসবায়ন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদেরউৎসাহিত করে বলেন, স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টরাদুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণভূমিকা রাখবেন।