এসপি তারিকুল ইসলাম যোগদানের পর থেকে নওগাঁয় মাদককারবারী ও মাদকসেবীরা আতঙ্কে 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে মাদককারবারী ও মাদকসেবীরা আতঙ্কে রয়েছে। প্রতিদিন মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকায় মাদক কারবারিরা দিশেহারা হয়ে পড়েছে।

শুধু মাদকের বিরুদ্ধেই নয় অভিযান অব্যাহত রেখেছেন ডেভিলদের বিরুদ্ধেও। মাদকের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় রোববার সকালে শহরের মাদকের আখড়া নামে পরিচিত সুইপার কলোনি এলাকায় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে ৪৫কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়। অভিযানে গাঁজা ছাড়াও বাংলা মদসহ বিপুল পরিমাণ মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান চলাকালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান  নওগাঁ জেলা ভারতীয় সীমান্তঘেষা হওয়ার কারণে মাদককারবারীরা নওগাঁকে মাদক চালানের জন্য উত্তম পথ হিসেবে ব্যবহার করে। বর্তমান সময়ে এই অঞ্চলে মাদকের কারবার কিছুটা বেশি হয়েছে। আগের চেয়ে বর্তমান সময়ে নওগাঁ জেলা পুলিশ মাদককারবারীদের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে।

বিগত সময়ের তুলনায় জেলায় বর্তমান সময়ে মাদকের বিস্তার প্রতিরোধ ও মাদকের সঙ্গে যুক্ত কারবারীদের আইনের আওতায় আনতে এবং নওগাঁসহ দেশ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা জুড়ে এই ধরনের অভিযান আগামীতে আরো বেশি বেশি পরিচালনা করার কথা জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *