কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শামীম আখতার, (যশোর) কেশবপুর: যশোরের কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেরাত, হামদ, নাত, বাংলা ও ইংরেজি রচনা, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকসংগীত এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়াও পর্যায়ক্রমে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে  শিক্ষার্থীদের দলভিত্তিক জারিগান, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, বাংলাদেশ উন্নয়ন ভাবনা/শিক্ষার উপর বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, তাৎক্ষণিক বক্তব্য ও দেয়াল লিখনীর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং উপজেলা পর্যায়ে বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যাবস্থায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব, উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনর রশীদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহা: সাইদুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপ্পি-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *