কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ যশোরের কেশবপুরে জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন এবং তিনি নিজেই শপথ গ্রহণ করেন ও উপস্থিত সকলের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *