শামীম আখতার (যশোর) কেশবপুর: প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওই বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মতিয়ার রহমান, আব্দুস সালাম, অভিভাবক সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা খাতুন।
আলোচনা সভা শেষে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন, ফারুক হোসেন, জাকির হোসেন, মাওলানা রবিউল ইসলাম, বিশ্বজিৎ কুমার কুন্ডু, আব্দুস সালাম, আশরাফুন্নেছা, লিপি দে, মাহফুজা খাতুন, রাজিয়া সুলতানাসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।
উল্লেখ্য, ১৯৫৭ সালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে।