জলবায়ু সংকট মোকাবিলায় চাটমোহরে সাইকেল র‌্যালী, তরুণদের দৃপ্ত অঙ্গীকার

সিরাজুল ইসলাম আপন,( চাটমোহর-ভাঙ্গুড়া )পাবনা: পাবনার চাটমোহরের ফৈলজানা বাজারে জলবায়ু ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস উপলক্ষে সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও ওয়াটার কীপার্স বাংলাদেশ যৌথভাবে এ আয়োজন করে।

চলনবিল রক্ষায় আমরা এর আহবায়ক সাংবাদিক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে শনিবার (১৫ নভেম্বর) সকাল দশটায় ফৈলজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান, সহকারি অধ্যাপক ও সাংবাদিক ইকবাল কবীর রনজু, বেসরকারি সংস্থা আসাস এর নির্বাহী পরিচালক আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভার পর পরিবেশ ও জলবায়ু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের একটি সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ফৈলজানা বাজার এলাকার বিভিন্ন সড়ক পদক্ষীণ করে। জলবায়ু ন্যায় বিচারের জন্য তরুণরা দৃপ্ত অঙ্গীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *