মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন : মাগুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর তীরে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ডাঃ লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল ও মাগুরা ডাইবেটিস সমিতির, চিকিৎসা সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার জন্য, হাসপাতালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে একসময়ের মাগুরার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম মজিদুল হকের নামে তার সুযোগ্য কন্যা ডাঃ সিমিন এ মজিদ অঞ্জু ১০ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেন।
আজ ৯ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১১ টার সময় ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতালের পরিচালনায় মেজর জেনারেল এম মজিদুল হক অবসরপ্রাপ্ত ও জেবুন্নেসা মসজিদ এর নামে অপারেশন থিয়েটার এবং ইনডোর কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ ওবায়দুর রহমান, মাননীয় সচিব, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার সিমিন আক্তার মজিদ (অঞ্জু), বিশিষ্ট চিকিৎসক, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ অহিদুল ইসলাম, সভাপতি, মাগুরা ডায়াবেটিস সমিতি ও জেলা প্রশাসক, মাগুরা। মনোয়ার হোসেন খান, সদস্য সচিব, আহবায়ক কমিটি, জেলা বিএনপি, মাগুরা।
এ সময় প্রধান অতিথি বলেন, আমার নিজের কোন চাওয়া-পাওয়া নেই, ছোট্ট একটি জেলা মাগুরা, আমি চাই দল-মত নির্বিশেষে মাগুরা জেলাকে আমাদের মত করে গড়ে তুলি। তিনি আরো বলেন মাগুরা শহরে যতটুকু কাজ হয়েছে তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মজুদুল হকের সময় হয়েছে।
এ সময় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সিমিন আক্তার মজিদ (অঞ্জু), বলেন আমার বাবা মাগুরা জেলার জন্য কি করেছে আর কি করে নাই আমার থেকে আপনারাই ভালো জানেন, আমার বাবার নামে মাগুরাতে তেমন কোন কিছুই নেই, তবুও আমি চাইবো যদি মাগুরা কে আধুনিকায়ন করতে আমাদের সহযোগিতা লাগে, মনে রাখবেন আমরা সবসময় প্রস্তুত আছি।
আহসান হাবিব কিশোর, যুগ্ম আহবায়ক, আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক, আহ্বায় কমিটি, জেলা বিএনপি মাগুরা।
এ সময় মাগুরা ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতালকে আরও সুন্দর এবং বেগবান করে তোলার জন্য শরীফ আজিজুল হাসান মোহন এম ডি, ইম্পিরিয়াল রিয়েল স্টেট ঢাকা, ২ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেন।
মাগুরা ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতালে প্রথম যে রোগীর সিজার করা হয় তার স্বামীর নাম মোঃ রোমান হাসান মাগুরা পারনান্দুয়ালী মোল্লাপাড়া তিনি বলেন রোগী এবং আমার কন্যা সন্তান দুজনই ভালো আছেন সুস্থ আছেন, এখানকার পরিবেশ খুবই ভালো, হাসপাতাল সম্পর্কে আমি যতটুকু চিন্তা কপেয়েছিলাম, হাসপাতালে এসে অপরেশনের পরে আমার কাছে মনে হয়েছে আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সি আলী তারেক, সাধারণ সম্পাদক, মাগুরা ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল।
ডাক্তার মেহেদী হাসান, মাগুরা সদর হাসপাতাল শরীফ মিজানুর রহমান, কার্যকরী কমিটির সদস্য, ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতাল, মাগুরা। আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক, ডায়াবেটিস হাসপাতাল, মাগুরা। আহমদ হোসেন সেক্রেটারি, চক্ষু ও শিশু হাসপাতাল, মাগুরা। আমিনুল ইসলাম শেলী, কার্যকরী কমিটির সদস্য, ডায়াবেটিস হাসপাতাল, মাগুরা।